Saturday, May 26, 2018

মজার কাহিনী






হিসেব করা কাকে বলে
একজন এ্যাকচুয়ারি (মানে যারা ইন্স্যুরেন্স পলিসি বানায়) এবং একজন চাষী ট্রেনে করে দিল্লী যাচ্ছিলো। ট্রেনটা একটা বিশাল মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় মাঠে অনেকগুলো ভেড়া চরতে দেখে এ্যাকচুয়ারি বললো, "এই দেখো, ওখানে ১২৪৮ টা ভেড়া আছে।"
এটা শুনে চাষী অবাক হয়ে বললো, "অসাধারণ! এই ভেড়াগুলোর মালিককে আমি চিনি, তাই বলতে পারছি যে তোমার কথা একশ শতাংশ সত্য! কিন্তু, একটা কথা বলোতো, এত তাড়াতাড়ি তুমি কোন পদ্ধতিতে এতগুলো ভেড়াগুলোকে গুনতে পারলে?"
এ্যাকচুয়ারি বললো, "আরে, এটা তো খুবই সহজ। আমি শুধু ভেড়াগুলোর পা গুনেছি, আর তারপর মোট যোগফলকে চার দিয়ে ভাগ করে দিয়েছি!"




পাগলা গারদ থেকে পলায়ন
বিখ্যাত বংশানুক্রমে পাগল দাশু পাগলা গারদে ফোন করলো।
রিসেপসনিস্ট মহিলা ফোন ধরে বললেন, "হ্যাঁ, বলুন?"
দাশু বললো, "ম্যাডাম, একটু কষ্ট করে সাতাশ (২৭) নম্বর রুমে গিয়ে দেখে আসবেন যে ওখানে কে আছে?"
রিসেপসনিস্ট, "একটু ধরুন স্যার। আমি গিয়ে দেখে আসছি।"
ভদ্রমহিলা ফিরে এসে বললেন, "না স্যার, ঐ রুমে তো কেউই নেই।"
এই শুনে দাশু খুবই আনন্দিত হয়ে বললো, "আঃ, শান্তি হলো। রুমে যখন কেউ নেই, তার মানে আমি সত্যিই পালাতে পেরেছি।"


ব্যাডলাকই খারাপ
যখন ব্যাডলাকটাই খারাপ হয়, তখন কোনও কিছুই ঠিকঠাক হয় না!
পরেশবাবু একটা বারের টেবিলে পেপসির বোতল সামনে রেখে উদাস হয়ে বসেছিলেন।
হঠাৎ করে ওখানে ওর এক বন্ধু এলো। পেপসিটা দেখে, এক চুমুকে সেটা শেষ করে বললো, "কি রে পরেশ! এতো উদাসভাবে বসে আছিস কেনো?"
পরেশ হতাশভাবে বললো, "সকালবেলা বউ এর সাথে প্রচণ্ড ঝগড়া হয়ে গেছে। তারপর ব্রেকফাস্ট না করেই অফিসের জন্য বেরিয়ে পড়লাম। এমন কপাল, শালা, রাস্তায় গাড়িটা নষ্ট হয়ে গেলো। অফিসে পৌঁছতে লেট হয়ে গেলো। ওদিকে আজকে আবার খুব জরুরী ক্লায়েন্ট মিটিং ছিলো। লেটে পৌঁছানোয় বস রেগেমেগে এমন সব কথা বললো, যে চাকরীটাই ছেড়ে দিলাম। ...
আর এখন, (হতাশভাবে ফোঁস ফোঁস করে কয়েকটা দীর্ঘশ্বাস ফেলে) সুইসাইড করবো বলে পেপসিতে বিষ মিশিয়ে খাবো ভাবছিলাম, সেটাও শালা তুই খেয়ে ফেললি!"

স্বপ্ন সুখের কাহিনী


এক বাগানে একটি গোলাপ গাছ ছিল। সেই গোলাপ গাছটির পাশেই ছিল একটি অমরত্ব গাছ। দুজনেই পাশাপাশি বেড়ে উঠেছিল। আর দুজনের মধ্যে ভীষণ বন্ধুত্ব।
           
একদিন অমরত্ব গাছটি গোলাপকে ডেকে বলল, ‘ভাই গোলাপ, তুমি কি সুন্দরই না দেখতে, আর তোমার সুগন্ধে মনটা ভরে যায় আমার। তুমি মানুষ ও দেবতা সকলেরই প্রিয়। তোমাকে আমি অভিনন্দন জানাই।‘
           
গোলাপ তখন মৃদু হেসে বলল, ‘তুমি ঠিকই বলেছ। তবে, আমার এই জীবন অতি ক্ষণস্তায়ি। আর গাছ থেকে আমায় কেউ না ছিঁড়লেও আমি খুব অল্প সময়ের মধ্যেই বিবর্ণ হয়ে শুকিয়ে যাই, অথচ তুমি কেবলই বিকশিত হও; তুমি এখনও যেমন, পরেও ঠিক তেমনই থাকো। আমার মনে হয় স্বল্পকাল বিলাসসুখ ভোগ করে মৃত্যুর কবলে পড়ার চেয়ে অতি অল্পে সন্তুষ্ট থেকে দীর্ঘকাল শান্তিতে বেঁচে থাকা অনেক ভালো।‘

No comments:

Post a Comment

ছোটদের মজার কাহিনী ও গল্প

একটি ব্যাঙের গল্প জলার ধারে এক ব্যাং তার পরিবার নিয়ে বাস করত । সেই ব্যাঙের অনেকগুলো বাচ্চা ছিল । একদিন একটি ব...